ThemeFlex থেকে যেকোনো সার্ভিস গ্রহণের পূর্বে অনুগ্রহ করে নিচের শর্তাবলী মনোযোগ দিয়ে পড়ুন।
ThemeFlex একটি ল্যান্ডিং পেজ ও ওয়েব ডেভেলপমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান। আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার সম্পন্ন করার মাধ্যমে আপনি আমাদের শর্তাবলীর সাথে সম্মত প্রকাশ করছেন।
আমরা গ্রাহকদের নির্দিষ্ট কিছু প্যাকেজে সেবা প্রদান করে থাকি। প্যাকেজের পরিধি সংক্রান্ত মূল শর্ত নিচে উল্লেখ করা হলো:
গ্রাহক তাঁর অর্ডারকৃত প্যাকেজে যা যা ফিচার বা সেবা উল্লেখ আছে, শুধুমাত্র তা-ই পাবেন। প্যাকেজের বাইরে অতিরিক্ত কোনো কাস্টমাইজেশন, ডিজাইন বা ফিচার প্রদান করা হবে না।
আমাদের কাজের স্বচ্ছতা এবং রিফান্ড পলিসি নিম্নরূপ:
রিফান্ড নিয়ম: যদি আপনার নির্বাচিত প্যাকেজে থাকা কোনো ফিচার বা সেবা আমাদের টেকনিক্যাল সীমাবদ্ধতা বা ত্রুটির কারণে আপনাকে প্রদান করা না যায়, তবে আমরা সম্পূর্ণ বা আংশিক রিফান্ড প্রদান করব। প্যাকেজের বাইরে কোনো দাবির প্রেক্ষিতে কোনো রিফান্ড প্রযোজ্য হবে না।
যেকোনো প্রয়োজনে আমাদের সাপোর্ট টিমের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন।